৪/১. অধ্যায়ঃ
তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যখন তিনজন কোন সফরে বের হয়, তখন তারা যেন একজনকে আমীর বানিয়ে নেয়।”
(আবূ দাউদ ২৬০৮)
৪/২. অধ্যায়ঃ
তিনি বলেন, আমরা যখন উঁচু রাস্তায় আরোহণ করতাম, তখন তাকবীর পাঠ করতাম এবং যখন নিচু রাস্তায় অবতরণ করতাম, তখন তাসবীহ পাঠ করতাম।
*কোন উচ্চ স্থানে আরোহণ করার সময় তাকবীর পাঠ করবে এবং উপর থেকে নিচে অবতরণ করার সময় তাসবীহ পাঠ করবে। (বুখারী ২৯৯৩)
৪/৩. অধ্যায়ঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি কোন স্থানে অবতরণ করে বলে, ‘আউযুবি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শার্রি মা খালাক্ব’ (অর্থাৎ, আমি আল্লাহ্র পরিপূর্ণ বাক্য দ্বারা তাঁর সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি)। কোন কিছুই তাঁর ক্ষতি করতে পারবে না, এ স্থান ত্যাগ না করা পর্যন্ত।”
(মুসলিম ২৭০৮)
৪/৪. অধ্যায়ঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর থেকে ফিরতেন, তখন আগে মসজিদে গিয়ে নামাজ পড়তেন।
(বুখারী ৩০৮৮, মুসলিম ৭১৬)