১/১. অধ্যায়ঃ
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস হাদিস ১৬ - ৪০ হাদিস
৪০ হাদিস
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস : ১৬
আন্-নওয়াবীর চল্লিশ হাদীসহাদিস নম্বর ১৬
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ ﷺ أَوْصِنِي. قَالَ: لَا تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ: لَا تَغْضَبْ" .[رَوَاهُ الْبُخَارِيُّ].
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বললঃ আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেনঃ রাগ করো না। লোকটি বার বার রাসূলের নিকট উপদেশ চায় আর রাসূল (ﷺ) বলেনঃ রাগ করো না।
[বুখারীঃ ৬১১৬]
