১/১. অধ্যায়ঃ
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস হাদিস ৩৩ - ৪০ হাদিস
৪০ হাদিস
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস : ৩৩
আন্-নওয়াবীর চল্লিশ হাদীসহাদিস নম্বর ৩৩
«البينة على المدعي واليمين على من أنكر»عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: «لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ لَادَّعَى رِجَالٌ أَمْوَالَ قَوْمٍ وَدِمَاءَهُمْ، لَكِنَّ الْبَيِّنَةَ عَلَى الْمُدَّعِي، وَالْيَمِينَ عَلَى مَنْ أَنْكَرَ» .حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ الْبَيْهَقِيّ [في«السنن» ، وَغَيْرُهُ هَكَذَا، وَبَعْضُهُ فِي "الصَّحِيحَيْنِ".
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেনঃ যদি মানুষকে কেবল তাদের দাবী অনুযায়ী দিয়ে দেয়া হয় তাহলে তারা অন্যের সম্পদ ও জীবন দাবী করে বসবে। তবে নিয়ম হচ্ছে দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে। [এ হাদীসটি হাসান। এটাকে বায়হাকী ও অন্যান্যগণ এভাবে বর্ণনা করেছেন এবং এর কিছু অংশ সহীহ্ হাদীসের অনুরূপ।]
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
