গণ-গোসলখানা
৩৩/১. অধ্যায়ঃ
গোসলখানায় প্রবেশ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪০০৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০০৯
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ أَبِي عُذْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ دُخُولِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) গণ-গোসলখানায় প্রবেশ করতে নিষেধ করেছেন। অতঃপর পুরুষদের লুঙ্গি-পায়জামা পরে প্রবেশের অনুমতি দিয়েছেন।
[৪০০৯] তিরমিযী। ইমাম তিরমিযী বলেনঃ আমরা হাদীসটি হাম্মাদ ইবনু সালামাহ থেকেই জেনেছি। সানাদটি এভাবে প্রতিষ্ঠিত নয়। ইবনু মাজাহ, আহমাদ। এর সানাদের আবুল উজরাহ সম্পর্কে হাফিয বলেনঃ মাজহুল।
সুনানে আবু দাউদ : ৪০১০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০১০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، جَمِيعًا عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، قَالَ ابْنُ الْمُثَنَّى عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا فَقَالَتْ مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ . قَالَتْ لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ نَعَمْ . قَالَتْ أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " مَا مِنِ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلاَّ هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى " . قَالَ أَبُو دَاوُدَ هَذَا حَدِيثُ جَرِيرٍ وَهُوَ أَتَمُّ وَلَمْ يَذْكُرْ جَرِيرٌ أَبَا الْمَلِيحِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ .
আবুল মালীহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা সিরিয়ার কতিপয় মহিলা আয়েশা (রা.)-এর নিকট আসলে তিনি প্রশ্ন করলেন, ‘তোমরা কারা?’ তারা বলল, ‘আমরা সিরিয়ার অধিবাসী।’ তিনি বললেন, ‘তোমরা সম্ভবত সেই শহরের অধিবাসী, যেখানে মহিলারাও গণ-গোসলখানায় প্রবেশ করে।’ তারা বলল, ‘হ্যাঁ।’ তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: “কোনো মহিলা নিজের ঘর ছাড়া অন্যত্র তার পরিধেয় বস্ত্র খুললে সে তার ও আল্লাহর মধ্যকার পর্দা ছিঁড়ে ফেলল অর্থাৎ সম্পর্ক ছিন্ন করল।”
