২/১৯৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১০১৩ - সন্দেহে সাহু সিজদা ও যাচাই
দুই সাহু সিজদা সম্পর্কে
সালাতে সন্দেহ হলে যাচাই ও সাহু সিজদার বর্ণনা
সুনানে আবূ দাউদ : ১০১৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১০১৩
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي يَعْقُوبَ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ - حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بِهَذَا الْخَبَرِ قَالَ وَلَمْ يَسْجُدِ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ تُسْجَدَانِ إِذَا شَكَّ حَتَّى لَقَّاهُ النَّاسُ . قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي بِهَذَا الْخَبَرِ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَأَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ بْنِ هِشَامٍ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَعِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَالْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ جَمِيعًا عَنْ أَبِي هُرَيْرَةَ بِهَذِهِ الْقِصَّةِ وَلَمْ يَذْكُرْ أَنَّهُ سَجَدَ السَّجْدَتَيْنِ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ فِيهِ وَلَمْ يَسْجُدْ سَجْدَتَىِ السَّهْوِ .
আবূ বাক্র ইবনু সুলায়মান ইবনু আবূ হাসমাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁকে আবূ বাক্র ইবনু সুলায়মান ইবনু আবূ হাসমাহ্ অবহিত করেছেন যে, তাঁর নিকট সংবাদ পৌঁছেছে যে, সালাত সন্দেহ হলে যে দুটি সিজদাহ দিতে হয় সে বিষয়ে লোকদের জিজ্ঞাসাবাদের পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) তা করেননি। ইবনু শিহাব বলেন, সাঈদ ইবনুল মুসাইয়াব এ হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন আবূ হুরায়রা হতে। তিনি আরো বলেন, আবূ সালামাহ ইবনু আব্দুর রহমান, আবূ বাক্র ইবনু হারিস ইবনু হিশাম এবং উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ও আমার কাছে এ হাদীসটি বর্ণনা করেছেন। [১০১৩]ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ ঘটনাটি ইয়াহিয়া ইবনু আবূ কাসীর এবং ইমরান ইবনু আবূ আনাস (রহঃ) আবূ সালামাহ ইবনু আব্দুর রহমান হতে আবূ হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু তাতে দুটি সিজদার কথা উল্লেখ নেই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, যুবাইদী-যুহরী- আবূ বাক্র ইবনু সুলায়মান ইবনু আবূ হাস্মাহ হতে নবী (ﷺ) এর সূত্রে যে হাদীসটি বর্ণনা করেছেন তাতে রয়েছে, তিনি দুটি সাহু সিজদাহ্ আদায় করেননি।
[১০১৩]- নাসাঈ (অধ্যায়ঃ সাহু, হাঃ ১২৩০-১২৩১), দারিমী (অধ্যায়ঃ আযান, হাঃ ১৪৯৭), ইবনু খুযাইমাহ (হাঃ ১০৪২) সকলে যুহরী হতে।
সুনানে আবূ দাউদ হাদিস ১০১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতে সন্দেহ হলে যে দুটি সিজদা দিতে হয়, সে বিষয়ে একটি বর্ণনাগত আলোচনা এসেছে। আবু বকর ইবনু সুলাইমান ইবনু আবু হাযমা জানান, তাঁর কাছে সংবাদ পৌঁছেছে যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم লোকদের জিজ্ঞেস করার আগে ওই দুটি সিজদা করেননি। এরপর ইবনু শিহাব কয়েকজন বর্ণনাকারীর সূত্র উল্লেখ করেন। ইমাম আবূ দাউদ রহঃ বলেন, কিছু বর্ণনায় দুটি সিজদার কথা নেই, আর যুবাইদী-যুহরী সূত্রে বর্ণনায় আছে, তিনি দুটি সাহু সিজদা করেননি। তাই এই হাদিসের মূল শিক্ষা শুধু সাহু সিজদা নয়; বরং সালাতে সন্দেহ, যাচাই এবং বর্ণনার পার্থক্য বোঝা। হাদিসের শব্দগুলো সতর্কভাবে দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে সন্দেহ হলে যাচাই করার বিষয়টি বর্ণনায় এসেছে।
- কিছু বর্ণনায় দুটি সিজদার কথা আছে, কিছুতে নেই।
- ইমাম আবূ দাউদ রহঃ বর্ণনার পার্থক্য স্পষ্ট করেছেন।
- হাদিস বুঝতে পুরো বর্ণনা ও মন্তব্য দেখা জরুরি।
