২/১৯৭. অধ্যায়ঃ
দুই কিংবা তিন রাকাতে সন্দেহ হলে করণীয় কেউ বলেন, সন্দেহ পরিহার করবে
সুনানে আবু দাউদ : ১০২৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০২৬
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلاَ يَدْرِي كَمْ صَلَّى ثَلاَثًا أَوْ أَرْبَعًا فَلْيُصَلِّ رَكْعَةً وَيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ فَإِنْ كَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً شَفَعَهَا بِهَاتَيْنِ وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ " .
‘আত্বা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতের মধ্যে তোমাদের কেউ যদি সালাত (নামাজ) এরূপ সন্দেহে পতিত হয় যে, সে তিন রাকাত না চার রাকাত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারছে না তাহলে সে যেন আরো এক রাকাত সালাত আদায় করে নেয় এবং সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দুইটি সিজদা আদায় করে। আদায়কৃত অতিরিক্ত এক রাকাত যদি পঞ্চম রাকাত হয়ে থাকে তবে এ দুইটি সিজদা মিলে তা দুই রাকাত নফল সালাত (নামাজ) পরিণত হবে। আর তা যদি চতুর্থ রাকাত হয়ে থাকে তবে এ সিজদা দুইটি শয়তানের জন্য লাঞ্ছনাকর হবে।
