২/১৯৮. অধ্যায়ঃ
যিনি বলেন, (সন্দেহ হলে) প্রবল ধারণার ভিত্তিতে সালাত পূর্ণ করবে
সুনানে আবু দাউদ : ১০২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০২৮
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ خُصَيْفٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كُنْتَ فِي صَلاَةٍ فَشَكَكْتَ فِي ثَلاَثٍ أَوْ أَرْبَعٍ وَأَكْبَرُ ظَنِّكَ عَلَى أَرْبَعٍ تَشَهَّدْتَ ثُمَّ سَجَدْتَ سَجْدَتَيْنِ وَأَنْتَ جَالِسٌ قَبْلَ أَنْ تُسَلِّمَ ثُمَّ تَشَهَّدْتَ أَيْضًا ثُمَّ تُسَلِّمُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الْوَاحِدِ عَنْ خُصَيْفٍ وَلَمْ يَرْفَعْهُ وَوَافَقَ عَبْدَ الْوَاحِدِ أَيْضًا سُفْيَانُ وَشَرِيكٌ وَإِسْرَائِيلُ وَاخْتَلَفُوا فِي الْكَلاَمِ فِي مَتْنِ الْحَدِيثِ وَلَمْ يُسْنِدُوهُ .
আবূ ‘উবায়দাহ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সালাত আদায়কালে তুমি তিন রাকাত আদায় করেছ নাকি চার রাকাত- এরূপ সন্দেহ হলে তোমার দৃঢ় ধারণা যদি চার রাকাতে হয়, তাহলে তুমি তাশাহুদ পাঠ করে বসা অবস্থায় সালাম ফিরানোর পূর্বে দুইটি সাহু সিজদা করবে, তারপর আবার তাশাহুদ পাঠ করবে, অতঃপর সালাম ফিরাবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ‘আবদুল ওয়াহিদ এ হাদিস খুসাইফ (রহঃ) হতে বর্ণনা করেছেন, কিন্তু মরফূভাবে নয়। ‘আবদুল ওয়াহিদ সূত্রে বর্ণনাকারীরাও একে মরফূ হিসেবে বর্ণনা করেননি, যদিও তারা হাদিসের মাতানে মতভেদ করেছেন।
দূর্বল।[১০২৮]- আহমাদ (১/৪২৯/হাঃ ৪০৭৫)। শায়খ আহমাদ শাকির বলেনঃ সানাদে ইঙ্কিতা (বিচ্ছিন্ন) হওয়ার কারনে এর সানাদ দুর্বল।
