২/২০০. অধ্যায়ঃ
কেউ দুই রাকাতের পর তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে গেলে
সুনানে আবু দাউদ : ১০৩৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৩৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا أَبِي وَبَقِيَّةُ، قَالاَ حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، بِمَعْنَى إِسْنَادِهِ وَحَدِيثِهِ زَادَ وَكَانَ مِنَّا الْمُتَشَهِّدُ فِي قِيَامِهِ . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ سَجَدَهُمَا ابْنُ الزُّبَيْرِ قَامَ مِنْ ثِنْتَيْنِ قَبْلَ التَّسْلِيمِ وَهُوَ قَوْلُ الزُّهْرِيِّ .
আয-যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ
আয-যুহরী (রহঃ) তার সানাদে হাদিসটি হুবহু বর্ণনা করেছেন। বর্ণনাকারী শু'আয়িব এটাও বর্ণনা করেন যে, আমাদের মধ্যকার কেউ কেউ (ভুলবশত) দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পাঠ করেছে। ইমাম আবূ দাঊদ বলেন, আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ)-ও দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং অনুরূপভাবে সালামের পূর্বে দুইটি সিজদা করেছিলেন আর এটাই আয-যুহরীর অভিমত।
