২/২০১. অধ্যায়ঃ

প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে ভুলে গেলে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৩৭

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَنَهَضَ فِي الرَّكْعَتَيْنِ قُلْنَا سُبْحَانَ اللَّهِ قَالَ سُبْحَانَ اللَّهِ وَمَضَى فَلَمَّا أَتَمَّ صَلاَتَهُ وَسَلَّمَ سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ فَلَمَّا انْصَرَفَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ كَمَا صَنَعْتُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ أَبِي لَيْلَى عَنِ الشَّعْبِيِّ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ وَرَفَعَهُ وَرَوَاهُ أَبُو عُمَيْسٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ قَالَ صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ مِثْلَ حَدِيثِ زِيَادِ بْنِ عِلاَقَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ أَبُو عُمَيْسٍ أَخُو الْمَسْعُودِيِّ وَفَعَلَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ مِثْلَ مَا فَعَلَ الْمُغِيرَةُ وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَالضَّحَّاكُ بْنُ قَيْسٍ وَمُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ وَابْنُ عَبَّاسٍ أَفْتَى بِذَلِكَ وَعُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هَذَا فِيمَنْ قَامَ مِنْ ثِنْتَيْنِ ثُمَّ سَجَدُوا بَعْدَ مَا سَلَّمُوا ‏.

যিয়াদ ইবনু ‘ইলাক্বাহ (রহঃ) হতে বর্ণিতঃ

মুগীরা ইবনু শু’আবা (রাঃ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে গেলে আমরা ‘সুবহানাল্লাহ’ বললাম, তখন তিনিও ‘সুবহানাল্লাহ’ বললেন এবং ঐভাবেই সালাত শেষ করে সালাম ফিরানোর পর ভুলের জন্য দুইটি সিজদা করলেন। সালাত শেষে তিনি আমাদের দিকে ঘুরে বললেন, আমি আমার মত রাসূলুল্লাহ (ﷺ)-কেও করতে দেখেছি।ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেছেন, ইবনু আবু লায়লা শা’বীর হতে মুগীরা ইবনু শু’আবা (রাঃ) সূত্রে মারফূ হিসেবে হাদীস বর্ণনা করেছেন। আর আবু উমাইস (উতবাহ ইবনু আবদুল্লাহ) সাবিত ইবনু উবাইদ হতে বর্ণনা করেছেন। মুগীরা ইবনু শু’আবা (রাঃ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন....... যিয়াদ ইবনু ইলাকাহর হাদীসের অনুরূপ ইমাম আবূ দাঊদ (রহঃ) বর্ণনা করেছেন, আবু উমাইস (উতবাহ ইবনু আবদুল্লাহ) হলেন আল-মাসঊদীর ভাই।মুগীরা ইবনু শু’আবা যেরূপ করেছেন সাদ ইবনু আবূ ওয়াক্কাস, ইমরান ইবনু হুসাইন, দাহ্‌হাক ইবনু কায়েস এবং মুয়াবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ)-ও অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) এবং উমর ইবনু আবদুল আজিজ (রহঃ) এ ফাতওয়া দিয়েছেন।ইমাম আবূ দাঊদ বলেন, যারা সালাত দুই রাকাতের পর না বসে (ভুলবশত) দাঁড়িয়ে যায় এবং সালাম ফিরানোর পর সিজদা আদায় করে এটা তাদের জন্য। সাদ এর খবরঃ

সহীহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন