২/২০৮. অধ্যায়ঃ
জুমুয়ার দিনে কোন সময় দোয়া কবুল হয়
সুনানে আবু দাউদ : ১০৪৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৪৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ، - يَعْنِي ابْنَ بُكَيْرٍ - عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شَأْنِ الْجُمُعَةِ يَعْنِي السَّاعَةَ . قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلاَةُ " . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي عَلَى الْمِنْبَرِ .
আবূ বুরদা ইবনু আবূ মূসা আল-আশ’আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বর্ণনা করেন, একদা আবদুল্লাহ ইবন উমর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার পিতার রাসূলুল্লাহ (ﷺ) থেকে জুমু'আর দিনের (দোয়া কবুলের) সেই বিশেষ মুহূর্তটি সম্পর্কে কিছু বর্ণনা করতে শুনেছেন? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: ঐ বিশেষ মুহূর্তটি হলো ইমামের মিম্বারের উপর বসার সময় থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত।
