১/৫০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১০৬ - রাসূলের মতো ওজু ও দুই রাকাত সালাত

নবী (ﷺ)-এর ওজুর বিবরণ

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মতো ওজু করার নিয়ম

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১০৬

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَرَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلاَثًا فَغَسَلَهُمَا ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلاَثًا ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلاَثًا ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».‏

‘উসমান ইবনু ‘আফ্‌ফান (রাঃ)-এর মুক্ত দাস হুমরান ইবনু আবান হতে বর্ণিতঃ

আমি ‘উসমান ইবনু ‘আফ্‌ফান (রাঃ)-কে ওজু করে দেখেছি। তিনি প্রথমে উভয় হাতে তিনবার করে পানি দিয়ে ধুয়ে নিলেন। এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তিনবার মুখমন্ডল ধুলেন। তারপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, বাম হাতও অনুরূপ করলেন। এরপর মাথা মাসাহ্‌ করলেন। এরপর তিনবার ডান পা ধুলেন, বাম পাও অনুরূপ করলেন। সর্বশেষে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি আমার এ ওজুর ন্যায় ওজু করতে দেখেছি। অতঃপর তিনি (ﷺ) বলেনঃ যে ব্যক্তি আমার এ ওজুর মত ওজু করে দু’ রাক’আত সালাত আদায় করবে, যাতে তার মনে কোনরূপ পার্থিব খেয়াল ও খটকা আসবে না, আল্লাহ তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবন আফফান (রাঃ) নিজের ওজুর মাধ্যমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওজুর নিয়ম দেখিয়েছেন। তিনি প্রথমে দুই হাত তিনবার ধুয়েছেন, তারপর কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, মুখমণ্ডল তিনবার ধুয়েছেন, দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধুয়েছেন, মাথা মাসাহ করেছেন এবং দুই পা তিনবার ধুয়েছেন। এরপর তিনি বলেছেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এভাবেই ওজু করতে দেখেছেন। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি এভাবে ওজু করে এমন দুই রাকাত সালাত আদায় করে যাতে পার্থিব খেয়াল না আসে, আল্লাহ তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করেন। তাই এখানে ওজুর নিয়ম, সালাতের মনোযোগ এবং পবিত্রতার ফজিলত একসঙ্গে শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওজুর ধাপগুলো শেখা গুরুত্বপূর্ণ।
  • ওজুর অঙ্গগুলো ভালোভাবে ধোয়ার শিক্ষা এসেছে।
  • ওজুর পর মনোযোগী দুই রাকাত সালাতের ফজিলত বর্ণিত হয়েছে।
  • সালাতে পার্থিব খেয়াল কমানোর চেষ্টা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন