১/৫০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১০৮ - মাথা ও কান মাসাহের নিয়ম
নবী (ﷺ)-এর ওজুর বিবরণ
ওজুতে মাথা ও কান মাসাহ করার নিয়ম
সুনানে আবূ দাউদ : ১০৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১০৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الإِسْكَنْدَرَانِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ يُونُسَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ زِيَادٍ الْمُؤَذِّنُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، قَالَسُئِلَ ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنِ الْوُضُوءِ، فَقَالَ رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ سُئِلَ عَنِ الْوُضُوءِ، فَدَعَا بِمَاءٍ فَأُتِيَ بِمِيضَأَةٍ فَأَصْغَى عَلَى يَدِهِ الْيُمْنَى ثُمَّ أَدْخَلَهَا فِي الْمَاءِ فَتَمَضْمَضَ ثَلاَثًا وَاسْتَنْثَرَ ثَلاَثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلاَثًا وَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَأَخَذَ مَاءً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ فَغَسَلَ بُطُونَهُمَا وَظُهُورَهُمَا مَرَّةً وَاحِدَةً ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ أَيْنَ السَّائِلُونَ عَنِ الْوُضُوءِ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَتَوَضَّأُ .قَالَ أَبُو دَاوُدَ أَحَادِيثُ عُثْمَانَ - رضى الله عنه - الصِّحَاحُ كُلُّهَا تَدُلُّ عَلَى مَسْحِ الرَّأْسِ أَنَّهُ مَرَّةٌ فَإِنَّهُمْ ذَكَرُوا الْوُضُوءَ ثَلاَثًا وَقَالُوا فِيهَا وَمَسَحَ رَأْسَهُ. وَلَمْ يَذْكُرُوا عَدَدًا كَمَا ذَكَرُوا فِي غَيْرِهِ.
‘উসমান ইবনু ‘আবদুর রহমান আত-তাইমী (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু আবূ মুলায়কাহ্কে ওজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ)-এ ওজু সম্পর্কে জিজ্ঞাসিত হতে দেখেছি। তিনি (‘উসমান) পানি চাইলেন। একটি পাত্রে পানি আনা হলে তিনি প্রথমে উক্ত পাত্র স্বীয় ডান হাতের উপর কাত করলেন (অর্থাৎ ডান হাত ধৌত করলেন)। এরপর পাত্রে ডান হাত ডুবিয়ে পানি নিয়ে তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমণ্ডল ধুলেন, তিনবার ডান হাত ধুলেন, তিনবার বাম হাত ধুলেন, অতঃপর হাত ডুবিয়ে পানি নিয়ে মাথা ও কান মাসাহ্ করলেন- উভয় কানের ভিতর ও বহিরাংশ একবার করে মাসাহ্ করলেন। তারপর উভয় পা ধৌত করে বললেনঃ ওজু সম্পর্কে জিজ্ঞাসাকারীরা কোথায়? রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপই ওজু করতে দেখেছি’।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ‘উসমান (রাঃ) সূত্রে বর্ণিত ওজু সম্পর্কিত সহীহ হাদীসসমূহের দ্বারা প্রমাণিত হয় যে, মাথা মাসাহ্ কেবল একবারই করতে হয়। কেননা প্রত্যেক বর্ণনাকারী ওজুর অঙ্গগুলো তিনবার করে ধোয়ার কথা উল্লেখ করেছেন। তাঁরা প্রত্যেক বর্ণনায় বলেছেন, এবং মাথা মাসাহ্ করেছেন। কিন্তু মাথা মাসাহ্র কোন সংখ্যা উল্লেখ করা হয়নি; যেরূপ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে করা হয়েছে।
সুনানে আবূ দাউদ হাদিস ১০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবনু আফফান (রাঃ)-এর ওজুর বিস্তারিত পদ্ধতি এসেছে। তিনি প্রথমে ডান হাত ধুয়েছেন, তারপর পাত্রে হাত দিয়ে পানি নিয়ে তিনবার কুলি করেছেন, তিনবার নাকে পানি দিয়েছেন, মুখ ও দুই হাত তিনবার ধুয়েছেন। এরপর মাথা ও কান মাসাহ করেছেন। কানের ভেতর ও বাইরের অংশ একবার করে মাসাহ করার কথা বর্ণনায় এসেছে। এরপর তিনি দুই পা ধুয়ে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এভাবেই ওজু করতে দেখেছেন। ইমাম আবু দাউদ (রহঃ)-এর মন্তব্যে মাথা মাসাহ একবার করার দিকটি বিশেষভাবে উল্লেখ হয়েছে। তাই এই হাদিস ওজুতে মাথা মাসাহ, কান মাসাহ এবং অঙ্গ ধোয়ার ধাপগুলো বুঝতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওজুতে মাথা ও কান মাসাহের কথা এসেছে।
- কানের ভেতর ও বাইরের অংশ মাসাহ করা বর্ণিত হয়েছে।
- মাথা মাসাহ একবার করার বিষয়টি এখানে জোর দিয়ে বলা হয়েছে।
- সাহাবিরা প্রশ্নের উত্তরে কাজ করে দেখিয়ে ওজু শেখাতেন।
