২/২৪২. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতে কোন সূরা পাঠ করবে?
সুনানে আবু দাউদ : ১১২৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১২৪
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ يَوْمَ الْجُمُعَةِ فَقَرَأَ بِسُورَةِ الْجُمُعَةِ وَفِي الرَّكْعَةِ الآخِرَةِ { إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ } قَالَ فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ فَقُلْتُ لَهُ إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيٌّ - رضى الله عنه - يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ . قَالَ أَبُو هُرَيْرَةَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ .
ইবনু আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আবু হুরাইরা (রাঃ) আমাদের সাথে জুমা’র সালাত আদায় করলেন। তিনি (প্রথম রাকাতে) সূরা জুমু’আ পড়লেন এবং দ্বিতীয় রাকাতে সূরা “ইজা জাআকাল মুনাফিকুন” তিলাওয়াত করলেন। ইবনু আবু রাফি (রাঃ) বলেন, সালাত শেষে আবু হুরাইরা (রাঃ) প্রত্যাবর্তন কালে আমি তাকে গিয়ে বললাম, আপনি এমন দুটি সূরা পাঠ করেছেন যা আলী (রাঃ) কুফাতে পাঠ করতেন। আবু হুরাইরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জুমা’র দিন (জুমা’র সালাতে) এ দুটি সূরা তিলাওয়াত করতে শুনেছি।
সহীহ: মুসলিম।
