২/২৪৪. অধ্যায়ঃ
জুমুয়ার ফরজ সালাতের পর সুন্নত সালাত
সুনানে আবু দাউদ : ১১৩৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৩৩
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ فَيَنْمَازُ عَنْ مُصَلاَّهُ الَّذِي، صَلَّى فِيهِ الْجُمُعَةَ قَلِيلاً غَيْرَ كَثِيرٍ قَالَ فَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَالَ ثُمَّ يَمْشِي أَنْفَسَ مِنْ ذَلِكَ فَيَرْكَعُ أَرْبَعَ رَكَعَاتٍ قُلْتُ لِعَطَاءٍ كَمْ رَأَيْتَ ابْنَ عُمَرَ يَصْنَعُ ذَلِكَ قَالَ مِرَارًا قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ وَلَمْ يُتِمَّهُ .
‘আত্বা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু উমর (রাঃ)-কে জুমু’আ সালাতের পর সালাত আদায় করতে দেখেছেন। তিনি (ইবনু উমর) জুমু’আ (ফরজ) সালাত আদায়ের স্থান থেকে বেশি নয় বরং একটু সরে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন। বর্ণনাকারী আতাআ বলেন, অতঃপর সেখান থেকে একটু সরে গিয়ে চার রাকাত সালাত আদায় করতেন। হাদিসের বর্ণনাকারী ইবনু জুরাইজ বলেন, আমি আতাআকে জিজ্ঞেস করলাম, আপনি ইবনু উমর (রাঃ)-কে কতবার এরূপ করতে দেখেছেন? তিনি বললেন, কয়েকবার।
