২/২৪৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৩৫ - সালাত (নামাজ)
ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার সময়
সুনানে আবূ দাউদ : ১১৩৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৩৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خُمَيْرٍ الرَّحْبِيُّ، قَالَ خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ صَاحِبُ رَسُولِ اللَّهِ ﷺ مَعَ النَّاسِ فِي يَوْمِ عِيدِ فِطْرٍ أَوْ أَضْحَى فَأَنْكَرَ إِبْطَاءَ الإِمَامِ فَقَالَ إِنَّا كُنَّا قَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ .
ইয়াযীদ ইবনু খুমাইর আর-রাহবী (রহঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী ‘আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) লোকদের সাথে ঈদুল ফিত্বর কিংবা ঈদুল আযহার সালাত আদায় করতে যান। (সালাত আরম্ভ করতে) ইমাম দেরি করায় তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, (রাসূলুল্লাহ (ﷺ))-এর যুগে এ (ইশারাকের) সময় আমরা ঈদের সালাত আদায় শেষ করতাম।
