২/২৫১. অধ্যায়ঃ
দুই ঈদের তাকবীর
সুনানে আবু দাউদ : ১১৫২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৫২
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ حَيَّانَ - عَنْ أَبِي يَعْلَى الطَّائِفِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ فِي الأُولَى سَبْعًا ثُمَّ يَقْرَأُ ثُمَّ يُكَبِّرُ ثُمَّ يَقُومُ فَيُكَبِّرُ أَرْبَعًا ثُمَّ يَقْرَأُ ثُمَّ يَرْكَعُ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ وَكِيعٌ وَابْنُ الْمُبَارَكِ قَالاَ سَبْعًا وَخَمْسًا .
আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ঈদুল ফিতরের সালাতের প্রথম রাকাতে সাতবার তাকবির বলতেন, অতঃপর কিরাআত পাঠ করতেন, কিরাআত শেষে তাকবির বলার পর দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হয়ে চারবার তাকবির বলে কিরাআত আরম্ভ করতেন, অতঃপর রুকু করতেন।
হাসান সহীহ, তবে (চার তাকবীর) কথাটি বাদে। সঠিক হচ্ছে (পাঁচ তাকবীর)।
