২/২৫২. অধ্যায়ঃ
ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতের কিরাআত
সুনানে আবু দাউদ : ১১৫৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৫৪
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ قَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا { ق وَالْقُرْآنِ الْمَجِيدِ } وَ { اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ } .
উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা উমর ইবনুল খাত্তাব (রাঃ) আবু ওয়াকিদ আল-লাইসি (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি সূরা ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ (ক্বাফ; ওয়াল কুরআনিল মাজীদ) এবং সূরা ইক্তারাবাতিস সা‘আতু ওয়ানশাক্কাল কামারু (ইক্তারাবাতিস সা‘আতু ওয়ান শাক্কাল কামারু) তিলাওয়াত করতেন।
সহীহঃ মুসলিম।
