৩/১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১১৬২ - কিবলামুখী ইসতিসকার দোয়া

ইসতিসকা সালাত ও তার বর্ণনা

ইসতিসকায় কিবলামুখী দোয়া ও চাদর উল্টানোর শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৬২

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ الْمَازِنِيُّ، أَنَّهُ سَمِعَ عَمَّهُ، - وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا يَسْتَسْقِي فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ يَدْعُو اللَّهَ عَزَّ وَجَلَّ - قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ - قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ - وَقَرَأَ فِيهِمَا زَادَ ابْنُ السَّرْحِ يُرِيدُ الْجَهْرَ .

‘আব্বাদ ইবনু তামীম আল-মাযিনী (রহঃ) হতে বর্ণিতঃ

আমাকে ‘আব্বাদ ইবনু তামীম আল-মাযিনী (রহঃ) জানালেন, তিনি তাঁর চাচাকে– যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর অন্যতম সাহাবী ছিলেন- বলতে শুনেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ইসতিসকা সালাতের জন্য বের হলেন এবং লোকদের দিকে পিঠ ফিরিয়ে মহা মহীয়ান আল্লাহর কাছে দোয়া করেন। বর্ণনাকারী সুলায়মান ইবনু দাঊদ বলেন, তিনি কেবলাহমুখী হয়ে স্বীয় চাদর উল্টিয়ে নিয়ে দু’ রাক‘আত সালাত আদায় করেন। ইবনু আবূ যি’বের বর্ণনায় রয়েছে, তিনি উভয় রাক‘আতে ক্বিরাআত পাঠ করেন। ইবনুস সারাহ্‌র বর্ণনায় রয়েছে, তিনি ক্বিরাআতে উচ্চস্বরে পাঠ করেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১১৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইসতিসকা সালাতের আরেকটি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একদিন বৃষ্টির জন্য বের হন। তিনি লোকদের দিক থেকে পিঠ ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। বর্ণনায় বলা হয়েছে, তিনি কিবলামুখী হন, নিজের চাদর উল্টিয়ে নেন এবং দুই রাকাত সালাত আদায় করেন। আরেক বর্ণনায় উভয় রাকাতে কিরাআত পাঠের কথা আছে, এবং ইবনুস সারাহর বর্ণনায় উচ্চস্বরে কিরাআতের কথাও এসেছে। এই হাদিস ইসতিসকা নামাজের পদ্ধতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এতে বৃষ্টির দোয়া, কিবলার দিকে ফেরা, চাদর উল্টানো এবং জামাতের সাথে সালাত—সবকিছু সহজভাবে ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসতিসকার দোয়ায় কিবলামুখী হওয়ার কথা এই বর্ণনায় এসেছে।
  • বৃষ্টির জন্য দোয়ার সময় চাদর উল্টানো নববী আমল হিসেবে উল্লেখিত।
  • ইসতিসকা সালাতে দুই রাকাত আদায়ের কথা বর্ণিত হয়েছে।
  • সালাতে কিরাআত পাঠ করা এবং স্বরবে পড়ার কথাও বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন