৩/২. অধ্যায়ঃ
ইসতিসকার সালাতে কখন চাদর উল্টিয়ে পরিধান করবে?
সুনানে আবু দাউদ : ১১৬৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৬৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، يَعْنِي ابْنَ بِلاَلٍ عَنْ يَحْيَى، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَبْدُ اللَّهِ بْنَ زَيْدٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي وَأَنَّهُ لَمَّا أَرَادَ أَنْ يَدْعُوَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ .
‘আব্বাদ ইবনু তামীম (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু যায়েদ (রা.) তাঁকে বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইসতিসকা সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে যান এবং যখন দু‘আর ইচ্ছে করেন তখন কিবলামুখী হয়ে স্বীয় চাদরখানা উল্টিয়ে নেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
