৩/৫. অধ্যায়ঃ

যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৮৩

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى فِي كُسُوفِ الشَّمْسِ فَقَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ سَجَدَ وَالأُخْرَى مِثْلُهَا ‏.‏

উবাই ইবনু কা'ব (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ হলে নবী (ﷺ) সালাত আদায় করেন। তিনি তাতে কিরাত পড়ে রুকু করেন, অতঃপর কিরাত পড়ে রুকু করেন, পুনরায় কিরাত পড়ে রুকু করেন, আবার কিরাত পড়ে রুকু করেন, অতঃপর সিজদা করেন এবং দ্বিতীয় রাকাতেও অনুরূপ করেন। (অর্থাৎ প্রতি রাকাতে চারটি রুকু)।

[১১৮৩] নাসায়ী (অধ্যায়ঃ সূর্যগ্রহণ, অনুঃ সূর্যগ্রহণের সালাতের নিয়ম, হাঃ ১৪৬৭) ত্বাউস হতে ইবনু ‘আব্বাস সূত্রে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন