৩/৬. অধ্যায়ঃ
সূর্যগ্রহণের সালাতের কিরাআত
সুনানে আবু দাউদ : ১১৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৮৭
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي سَلَمَةَ، وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ، كُلُّهُمْ قَدْ حَدَّثَنِي عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى بِالنَّاسِ فَقَامَ فَحَزَرْتُ قِرَاءَتَهُ فَرَأَيْتُ أَنَّهُ قَرَأَ بِسُورَةِ الْبَقَرَةِ - وَسَاقَ الْحَدِيثَ - ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِرَاءَةَ فَحَزَرْتُ قِرَاءَتَهُ فَرَأَيْتُ أَنَّهُ قَرَأَ بِسُورَةِ آلِ عِمْرَانَ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ হওয়ায় রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে এসে লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি দাঁড়িয়ে এত দীর্ঘক্ষণ কিরআত পাঠ করেন যে, আমি অনুমান করে দেখেছি যে, তিনি সূরা বাকারা তিলাওয়াত করেছেন। অতঃপর বর্ণনাকারী হাদিসের বাকী অংশ বর্ণনা করেন। এরপর তিনি দুটি সিজদা করেছেন। তারপর দাঁড়িয়ে এত দীর্ঘ কিরআত পাঠ করেন যে, আমি অনুমান করেছি যে, তিনি সূরা আলে ইমরান তিলাওয়াত করেছেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
