৩/১০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৯৩ - সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
যিনি বলেন, সূর্যগ্রহণের সময় দুই রাকাত সালাত আদায় করবে
সুনানে আবূ দাউদ : ১১৯৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৯৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ عُمَيْرٍ الْبَصْرِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَجَعَلَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ وَيَسْأَلُ عَنْهَا حَتَّى انْجَلَتْ.
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি দু’ দু’ রাক’আত সালাত আদায় করেন এবং সূর্য গ্রহণমুক্ত হয়েছে কিনা তা জিজ্ঞেস করতে থাকেন।
[১] নাসায়ী (অধ্যায়ঃ সূর্যগ্রহণ, হাঃ ১৪৮৪), ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত ক্বায়িম, অনুঃ সূর্যগ্রহণের সালাত সম্পর্কে, হাঃ ১২৬২), আহমাদ (৪/২৬৯), ইবনু খুযাইমাহ (হাঃ ১৪০৪)। এর সানাদ দুর্বল।
