৩/১০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৯৫ - সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
যিনি বলেন, সূর্যগ্রহণের সময় দুই রাকাত সালাত আদায় করবে
সুনানে আবূ দাউদ : ১১৯৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৯৫
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ حَيَّانَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ بَيْنَمَا أَنَا أَتَرَمَّى، بِأَسْهُمٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ ﷺ إِذْ كُسِفَتِ الشَّمْسُ فَنَبَذْتُهُنَّ وَقُلْتُ لأَنْظُرَنَّ مَا أُحْدِثَ لِرَسُولِ اللَّهِ ﷺ فِي كُسُوفِ الشَّمْسِ الْيَوْمَ فَانْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ يُسَبِّحُ وَيُحَمِّدُ وَيُهَلِّلُ وَيَدْعُو حَتَّى حُسِرَ عَنِ الشَّمْسِ فَقَرَأَ بِسُورَتَيْنِ وَرَكَعَ رَكْعَتَيْنِ .
'আবদুর রহমান ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর জীবদ্দশায় একটি জায়গাতে আমি তীর চালনা শিখছিলাম। এমন সময় সূর্যগ্রহণ হলে আমি তীরগুলো ফেলে দিয়ে বলি, আজ সূর্যগ্রহণের দরুন রাসূলুল্লাহর (ﷺ) জন্য কি ঘটে, তা অবশ্যই স্বচক্ষে দেখবো। আমি তাঁর কাছে গিয়ে দেখলাম, তিনি দু’হাত উঠিয়ে তাসবীহ, তাহমীদ, কালিমাহ ও দোয়া পাঠরত আছেন। অবশেষে সূর্য গ্রাসমুক্ত হয়ে গেল। তিনি দু’টি সূরার দ্বারা দু’ রাক’আত সালাত আদায় করলেন।
সূর্যগ্রহণের সালাত বিষয়ক (১১৭৭-১১৯৫ নং) হাদীসসমূহ হতে শিক্ষাঃ১। সূর্যগ্রহণের সময় সালাত আদায় করা সুন্নাত।২। এ সালাত হবে দু’ রাক’আত। এ দু’ রাক’আত সালাতে চারটি রুকু দিতে হয়। এ সম্পর্কিত হাদীসই সর্বাধিক বিশুদ্ধ।৩। সালাতের কিরাত হবে দীর্ঘ।৪। সালাতের শেষে খুত্ববাহ দিতে হয়।৫। গ্রহণ লাগলে দান-খয়রাত করা, দাস মুক্ত করা, তাকবির বলা ও দোয়া করা উত্তম।৬। এ সালাতের জন্য লোকদেরকে আহ্বান করা সুন্নাত।৭। সূর্যগ্রহণ মহান আল্লাহর নিদর্শন বিশেষ। এর সাথে কারো জন্ম বা মৃত্যুর কোন সম্পর্ক নয়।
