৩/১২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১১৯৭ - সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
বিপদের আলামত দেখে সিজদা করা
সুনানে আবূ দাউদ : ১১৯৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قِيلَ لاِبْنِ عَبَّاسٍ مَاتَتْ فُلاَنَةُ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ فَخَرَّ سَاجِدًا فَقِيلَ لَهُ أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا " . وَأَىُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ
‘ইকরিমাহ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘আব্বাস (রাঃ) কে নবী (ﷺ) এর কোন এক স্ত্রীর ইন্তেকালের সংবাদ দেয়া হলে তিনি সাজদাহ্য় লুটে পড়লেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, এ সময় সাজদাহ্ করার কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা কোন নিদর্শন দেখবে, তখন সাজদাহ্ করবে। নবী (ﷺ) এর স্ত্রীর ইন্তেকালের চেয়ে বড় নিদর্শন (বিপদ) আর কি হতে পারে!
[১১৯৭]
