৫/১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১২৫১ - রাসূলের নফল সালাতের রুটিন

নফল ও সুন্নাত সালাতের রাকাত সংখ্যা

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নফল সালাতের বিবরণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৫১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، - الْمَعْنَى - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ ﷺ مِنَ التَّطَوُّعِ فَقَالَتْ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا فِي بَيْتِي ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي بِالنَّاسِ ثُمَّ يَرْجِعُ إِلَى بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ الْمَغْرِبَ ثُمَّ يَرْجِعُ إِلَى بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي بِهِمُ الْعِشَاءَ ثُمَّ يَدْخُلُ بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ فِيهِنَّ الْوِتْرُ وَكَانَ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا وَلَيْلاً طَوِيلاً جَالِسًا فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ وَإِذَا قَرَأَ وَهُوَ قَاعِدٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَاعِدٌ وَكَانَ إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي بِالنَّاسِ صَلاَةَ الْفَجْرِ ﷺ .

’আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আয়িশাহ (রাঃ) কে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাফ্‌ল সালাত সর্ম্পকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি আমার ঘরে যুহরের (ফরজ সালাতের) পুর্বে চার রাক’আত সালাত আদায় করেন। অতঃপর বাইরে গিয়ে লোকদেরকে নিয়ে ফরজ সালাত আদায় করতেন। পুনরায় আমার ঘরে ফিরে এসে দু’ রাক’আত সালাত আদায় করেন।তিনি লোকদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করার পর আমার ঘরে এসে দু’ রাক’আত সালাত আদায় করেন। তিনি লোকদের নিয়ে ‘ইশার সালাত আদায়ের পর আমার ঘরে এসে দু’ রাক’আত সালাত আদায় করতেন। এছাড়া তিনি রাতে বিতরসহ নয় রাক’আত সালাত আদায় করতেন। তিনি রাতে দীর্ঘক্ষন দাঁড়িয়ে এবং দীর্ঘক্ষন বসে সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে ক্বিরাআত পড়তেন ঐ অবস্থায়ই রু’কু ও সাজদাহ্‌ করতেন আর বসাবস্থায় ক্বিরাআত পড়লে বসাবস্থায় থেকেই রু’কু ও সাজদাহ্‌ করতেন। যখন ফাজ্‌র উদয় হতো তিনি দু’ রাক’আত সালাত আদায় করতেন। অতঃপর বের হয়ে লোকদেরকে নিয়ে ফাজ্‌রের সালাত আদায় করতেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নফল সালাত সম্পর্কে বিস্তারিত বলেছেন। তিনি ঘরে যুহরের আগে চার রাকাত পড়তেন, তারপর বাইরে গিয়ে ফরজ সালাত পড়াতেন এবং ফিরে এসে দুই রাকাত পড়তেন। মাগরিবের পর ঘরে দুই রাকাত, ইশার পর ঘরে দুই রাকাত পড়তেন। রাতে তিনি বিতরসহ নয় রাকাত সালাত আদায় করতেন। কখনও দীর্ঘ সময় দাঁড়িয়ে, আবার কখনও দীর্ঘ সময় বসে সালাত আদায় করতেন। দাঁড়িয়ে কিরাআত করলে দাঁড়িয়েই রুকু-সিজদা করতেন, আর বসে কিরাআত করলে বসেই রুকু-সিজদা করতেন। ফজর হলে দুই রাকাত পড়ে লোকদের নিয়ে ফজরের সালাত আদায় করতেন। হাদিসটি নফল সালাত, রাতের সালাত এবং ফজরের সুন্নতের একটি সুন্দর চিত্র দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘরে নফল সালাত আদায় করতেন—এ বর্ণনায় তা এসেছে।
  • যুহর, মাগরিব, ইশা ও ফজরের সঙ্গে নফল সালাতের কথা পাওয়া যায়।
  • রাতের সালাতে দাঁড়িয়ে ও বসে পড়ার বর্ণনা এসেছে।
  • ফজরের ফরজের আগে দুই রাকাত পড়ার কথা হাদিসে আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন