৫/৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১২৬৮ - ফজরের সুন্নত বর্ণনার সূত্র আলোচনা

ফজরের সুন্নাত ছুটে গেলে তা কখন আদায় করবে?

ফজরের সুন্নত বর্ণনার সূত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৬৮

حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ، قَالَ قَالَ سُفْيَانُ كَانَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ.قَالَ أَبُو دَاوُدَ وَرَوَى عَبْدُ رَبِّهِ وَيَحْيَى ابْنَا سَعِيدٍ هَذَا الْحَدِيثَ مُرْسَلاً أَنَّ جَدَّهُمْ زَيْدًا صَلَّى مَعَ النَّبِيِّ ﷺ بِهَذِهِ الْقِصَّةِ .

সুফইয়ান (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আত্বা ইবনু আবূ রাবাহ (রহঃ) এ হাদীস সা’দ ইবনু সাঈদ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সাঈদ এর দুই পুত্র ‘আবদ রাব্বিহী ও ইয়াহিয়া এ হাদীস মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাদা যায়িদ (রাঃ) নবী (ﷺ) এর সাথে সালাত আদায় করেছেন এবং ঘটনাটি তাঁর সাথে সংশ্লিষ্ট।

(১২৫৪-১২৬৮ নং) হাদীসসমূহ হতে শিক্ষাঃ১। সুন্নাত সমূহের মধ্যে ফজরের দু’ রাক’আত খুবই গুরুত্বপূর্ণ।২। ফজরের সুন্নাত সংক্ষেপে কিন্তু সুন্দরভাবে আদায় করতে হয়।৩। এতে সূরা কাফিরুন ও ইখলাস পড়া সুন্নাত।৪। ফজরের ফারয্ সালাতের পূর্বে সুন্নাত পড়তে না পারলে ফারযের পরে আদায় করবে।৫। ফজরের সুন্নাত বাড়িতে আদায় করা সুন্নাত।৬। ফজরের সুন্নাত আদায়ের পর কাত হয়ে বিশ্রাম নেয়া সুন্নাত।৭। ফজরের সুন্নাত আদায়ের পর কারো সাথে কথা বলা জায়িজ আছে।৮। কেউ মসজিদে এসে ইমামকে ফজরের জামা’আতে পেলে তখন সুন্নাত পড়বে না বরং জামা’আতে শরীক হবে। ছুটে যাওয়া সুন্নাত জামা’আতের পরে আদায় করবে।৯। ফজরের আজান শেষে সালাতের জন্য কাউকে জাগিয়ে দেয়া এবং কারো সম্মুখ দিয়ে যাওয়ার সময় সালাতের জন্য আহ্বান করা জায়িজ।১০। ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে আসার পূর্বে স্বীয় পরিবারকেও জাগিয়ে দিবে।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৬৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনাটি মূলত আগের ঘটনার সূত্র-সংক্রান্ত তথ্য তুলে ধরে। এখানে বলা হয়েছে, আতা ইবনু আবু রাবাহ (রহঃ) সাদ ইবনু সাঈদ (রহঃ)-এর সূত্রে এই হাদিস বর্ণনা করতেন। এরপর ইমাম আবু দাউদ (রহঃ) মন্তব্য করেন যে, সাদের দুই পুত্র আবদ রাব্বিহি ও ইয়াহিয়া এই হাদিস মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। আরও বলা হয়েছে, তাঁদের দাদা যায়দ (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত আদায় করেছেন এবং ঘটনাটি তাঁর সঙ্গে সম্পর্কিত। তাই এই অংশে মূল শিক্ষা কোনো নতুন আমল নয়; বরং হাদিসের বর্ণনা কীভাবে এসেছে, সেটি বুঝতে সাহায্য করে। ফজরের সুন্নত কাযা ও বর্ণনার সূত্র—দুটিই এখানে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিস বোঝার ক্ষেত্রে বর্ণনার সূত্র জানা গুরুত্বপূর্ণ।
  • একই ঘটনার বর্ণনা কখনো ভিন্ন সূত্রে আসতে পারে।
  • আবু দাউদ (রহঃ) বর্ণনার ধরন সম্পর্কে সতর্ক মন্তব্য করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন