৫/১০. অধ্যায়ঃ
সূর্য উপরে থাকতে দুই রাকাত সালাতের অনুমতি
সুনানে আবু দাউদ : ১২৭৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৭৮
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا قُدَامَةُ بْنُ مُوسَى، عَنْ أَيُّوبَ بْنِ حُصَيْنٍ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي، بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلاَةَ فَقَالَ " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لاَ تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلاَّ سَجْدَتَيْنِ " .
ইবনু উমার (রাঃ) এর মুক্তদাস ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
একদা ইবনু উমর (রাঃ) আমাকে সুবহে সাদিকের পর সালাত আদায় করতে দেখে বললেন, হে ইয়াসার! রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলেন। ঠিক ঐ সময় আমরা এ সালাত আদায় করছিলাম। তিনি বললেনঃ অবশ্যই তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দেয় যে সুবহে সাদিকের পর (ফজরের) দুই রাকাত সুন্নাত ব্যতীত তোমরা অন্য কোন সালাত আদায় করবে না।
সহীহ: মুসলিম।
