৫/১০. অধ্যায়ঃ
সূর্য উপরে থাকতে দুই রাকাত সালাতের অনুমতি
সুনানে আবু দাউদ : ১২৮০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৮০
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ ذَكْوَانَ، مَوْلَى عَائِشَةَ أَنَّهَا حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي بَعْدَ الْعَصْرِ وَيَنْهَى عَنْهَا وَيُوَاصِلُ وَيَنْهَى عَنِ الْوِصَالِ .
আয়িশা (রাঃ) এর মুক্তদাস যাকওয়ান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজে আসরের পরে সালাত আদায় করতেন, তবে লোকদেরকে নিষেধ করতেন এবং তিনি বিরতিহীনভাবে (বহুদিন) সাওম পালন করতেন, কিন্তু অন্যদেরকে বিরতিহীনভাবে সাওম পালনে নিষেধ করতেন।
[১২৮৩] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদে মুহাম্মাদ ইবনু ইসহাক্ব একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্ আন শব্দে বর্ণনা করেছেন।
