৫/১২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১২৮৫ - চাশতের দুই রাকাত ও সদাকা
সালাতুদ-দুহা (চাশতের সালাত)
চাশতের দুই রাকাত সালাত ও দৈনিক সদাকা
সুনানে আবূ দাউদ : ১২৮৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৮৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبَّادٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - الْمَعْنَى - عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنِ ابْنِ آدَمَ صَدَقَةٌ تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَ صَدَقَةٌ وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيُهُ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِمَاطَتُهُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ وَبُضْعَةُ أَهْلِهِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنَ الضُّحَى " .قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ عَبَّادٍ أَتَمُّ وَلَمْ يَذْكُرْ مُسَدَّدٌ الأَمْرَ وَالنَّهْىَ زَادَ فِي حَدِيثِهِ وَقَالَ كَذَا وَكَذَا وَزَادَ ابْنُ مَنِيعٍ فِي حَدِيثِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَحَدُنَا يَقْضِي شَهْوَتَهُ وَتَكُونُ لَهُ صَدَقَةٌ قَالَ «أَرَأَيْتَ لَوْ وَضَعَهَا فِي غَيْرِ حِلِّهَا أَلَمْ يَكُنْ يَأْثَمُ» .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আদম সন্তানের শরীরের প্রতিটি অস্থি প্রতিদিন নিজের উপর সদাক্বাহ ওয়াজিব করে। কারোর সাক্ষাতে তাকে সালাম দেয়া একটি সদাক্বাহ। সৎ কাজের আদেশ একটি সদাক্বাহ, অন্যায় হতে নিষেধ করা একটি সদাক্বাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা একটি সদাক্বাহ। পরিবার-পরিজনের দায়-দায়িত্ব বহন করা একটি সদাক্বাহ। আর চাশতের দু’ রাক’আত সালাত এসব কিছুর পরিপূরক হতে পারে।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, বর্ণনাকারী ‘আব্বাদের বর্ণনাটি পরিপূর্ণ ও ত্রুটিমুক্ত। অপর বর্ণনাকারী মুসাদ্দাদ তার বর্ণনায় “সৎ কাজের আদেশ ও অন্যায় হতে নিষেধ” বাক্যটি উল্লেখ করেননি। তিনি তার বর্ণনায় উল্লেখ করেছেন, “এবং নবী (ﷺ) বলেছেন, অমুক অমুক কাজ।’’ ইবনু মানী’ তার হাদীসে বৃদ্ধি করেছেন যে, লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ তার স্ত্রী সাথে সহবাস করে যৌন-তৃপ্তি মিটাবে এটাও কি তার জন্য সদাক্বাহ? তিনি বললেনঃ তোমার কি ধারণা যদি সে তা অবৈধ স্থানে ব্যবহার করতো তবে কি সে গুনাহগার হতো না?
সুনানে আবূ দাউদ হাদিস ১২৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আদম সন্তানের শরীরের প্রতিটি অস্থির জন্য প্রতিদিন সদাকার কথা বলেছেন। সদাকা এখানে শুধু অর্থ দান নয়। কারো সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সদাকা, সৎ কাজের আদেশ সদাকা, অন্যায় থেকে নিষেধ করা সদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সদাকা, পরিবার-পরিজনের দায়িত্ব পালনও সদাকা। শেষে বলা হয়েছে, চাশতের দুই রাকাত সালাত এসব কিছুর পরিপূরক হতে পারে। হাদিসটি দৈনন্দিন জীবনের সহজ ভালো কাজগুলোকে ইবাদতের চোখে দেখতে শেখায়। চাশত সালাতের ফজিলতও এখানে স্পষ্ট, তবে তা এমনভাবে বোঝা উচিত যে এটি একটি বড় নফল আমল, যা বান্দার দিনের শুরুতে আল্লাহর দিকে ফেরার সুন্দর পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদাকা শুধু টাকা দিয়ে হয় না; ভালো কথা ও ভালো কাজও সদাকা।
- সালাম দেওয়া, সৎ কাজের কথা বলা ও কষ্ট দূর করা মূল্যবান আমল।
- পরিবারের দায়িত্ব পালনও নেক কাজের অন্তর্ভুক্ত।
- চাশতের দুই রাকাত দৈনিক সদাকার ঘাটতি পূরণে বড় সহায়ক আমল।
