৫/২৫. অধ্যায়ঃ
রাতের সালাত দুই দুই রাকাত করে
সুনানে আবু দাউদ : ১৩২৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩২৬
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، : أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى " .
‘আবদুল্লা ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা কতিপয় লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, রাতের সালাত হচ্ছে দুই দুই রাকাত করে। তোমাদের কেউ সুবহে সাদিকের আশঙ্কা করলে পূর্বে যেটুকু সালাত আদায় করেছে তা বিতর করতে এক রাকাত সালাত আদায় করে নিবে।
সহীহঃ বুখারি ও মুসলিম
