৫/২৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৩৩১ - নফল সালাত
রাতের সালাতে উচ্চস্বরে কিরাআত পাঠ
সুনানে আবূ দাউদ : ১৩৩১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৩১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها : أَنَّ رَجُلاً، قَامَ مِنَ اللَّيْلِ فَقَرَأَ فَرَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : «يَرْحَمُ اللَّهُ فُلاَنًا، كَأَيِّنْ مِنْ آيَةٍ أَذْكَرَنِيهَا اللَّيْلَةَ كُنْتُ قَدْ أَسْقَطْتُهَا». قَالَ أَبُو دَاوُدَ : رَوَاهُ هَارُونُ النَّحْوِيُّ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ فِي سُورَةِ آلِ عِمْرَانَ فِي الْحُرُوفِ ﴾ وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ ﴿.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক রাতে জনৈক ব্যক্তি সালাতে দাঁড়িয়ে উচ্চস্বরে কিরা’আত পাঠ করেন। অতঃপর ভোর হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ অমুকের প্রতি দয়া করুন। আজ রাতে সে আমাকে কতিপয় আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি বাদ দিয়েছিলাম। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, হারুন আন না্হবী হাম্মাদ ইবনু সালমা্হ হতে বর্ণনা করেন যে, তা ছিলো সূরা আল ’ইমরানের এই আয়াতটিঃ ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যীন।
