৫/২৭. অধ্যায়ঃ

রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৫১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها ‏:‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ بِتِسْعِ رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرَ بِسَبْعِ رَكَعَاتٍ، وَرَكَعَ رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ الْوِتْرِ يَقْرَأُ فِيهِمَا، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ثُمَّ سَجَدَ، قَالَ أَبُو دَاوُدَ ‏:‏ رَوَى هَذَيْنِ الْحَدِيثَيْنِ خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو مِثْلَهُ، قَالَ فِيهِ قَالَ عَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ ‏:‏ يَا أُمَّتَاهُ كَيْفَ كَانَ يُصَلِّي الرَّكْعَتَيْنِ فَذَكَرَ مَعْنَاهُ ‏.‏ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ ‏.

‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বিতর সালাত নয় রাকাত আদায় করতেন। পরবর্তীতে (পরিণত বয়সে) তিনি সাত রাকাত বিতর সালাত আদায় করেন এবং বিতরের পর বসাবস্থায় দুই রাকাত সালাত আদায় করেছেন। তাতে কিরাআত পাঠ করেছেন এবং রুকুর সময় দাঁড়িয়ে রুকু করেছেন, অতঃপর সিজদা করেছেন। হাসান সহিহ। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদিস দুটি অনুরূপভাবে বর্ণনা করেছেন খালিদ ইবন আবদুল্লাহ আল-ওয়াসিতী (রহঃ) মুহাম্মাদ ইবন আমর হতে। তাতে রয়েছে, আলকামাহ ইবন ওয়াক্কাস বলেন, হে আম্মাজান! তিনি ঐ দুই রাকাত কিভাবে আদায় করেছেন? অতঃপর হাদিসের ভাবার্থ উল্লেখ করেন। সহিহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন