৬/২. অধ্যায়ঃ
কদরের রাত সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৩৮১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৮১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فِي تَاسِعَةٍ تَبْقَى وَفِي سَابِعَةٍ تَبْقَى وَفِي خَامِسَةٍ تَبْقَى " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: তোমরা রমজানের শেষ দশকে ‘লাইলাতুল কদর’ অন্বেষণ করো। রমজানের নয় দিন বাকী থাকতে, সাত দিন বাকী থাকতে এবং পাঁচ দিন বাকী থাকতে।
