৭/৮. অধ্যায়ঃ
ফজরের সালাতের পর যিনি সিজদার আয়াত পাঠ করলে
সুনানে আবু দাউদ : ১৪১৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪১৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، حَدَّثَنَا أَبُو بَحْرٍ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا أَبُو تَمِيمَةَ الْهُجَيْمِيُّ، قَالَ لَمَّا بَعَثْنَا الرَّكْبَ - قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي إِلَى الْمَدِينَةِ قَالَ - كُنْتُ أَقُصُّ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ فَأَسْجُدُ فَنَهَانِي ابْنُ عُمَرَ فَلَمْ أَنْتَهِ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ عَادَ فَقَالَ إِنِّي صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ - رضى الله عنهم - فَلَمْ يَسْجُدُوا حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
আবূ তামীমাহ আল-হুজাইমী (রহঃ) হতে বর্ণিতঃ
যখন আমরা কাফেলার সাথে মদিনায় আসি তখন ফজরের সালাতের পর আমি লোকদেরকে ওয়াজ করতাম, এ সময় সিজদার আয়াত পাঠ করলে আমি সিজদা করতাম। ইবনু উমর (রাঃ) আমাকে পরপর তিনবার নিষেধ করা সত্ত্বেও আমি তার কথায় কর্ণপাত না করায় তিনি পুনরায় নিষেধ করে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর, উমর এবং উসমান (রাঃ)-এর পেছনে সালাত আদায় করেছি। কিন্তু তাঁরা সূর্য না উঠা পর্যন্ত সিজদা করেননি।
[১৪১৫] আহমাদ (হাঃ ৪৭৭১)। আবূ দাউদের সানাদে আবূ বাহর রয়েছে। হাফিয তাকে দুর্বল বলেছেন। কিন্তু তার তাবে‘ করেছেন ওয়াকী‘ আহমাদের নিকট। তিনি নির্ভরযোগ্য রাবী। সুতরাং হাদীসটি সহীহ।
