৮/৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৪২৯ - তারাবিহ ও কুনূতের বর্ণনা

বিতর সালাতের দোয়া কুনুত

তারাবিহ জামাআত ও কুনূত বিষয়ে সতর্ক বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৪২৯

حَدَّثَنَا شُجَاعُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، جَمَعَ النَّاسَ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ فَكَانَ يُصَلِّي لَهُمْ عِشْرِينَ لَيْلَةً وَلاَ يَقْنُتُ بِهِمْ إِلاَّ فِي النِّصْفِ الْبَاقِي فَإِذَا كَانَتِ الْعَشْرُ الأَوَاخِرُ تَخَلَّفَ فَصَلَّى فِي بَيْتِهِ فَكَانُوا يَقُولُونَ أَبَقَ أُبَىٌّ . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا يَدُلُّ عَلَى أَنَّ الَّذِي ذُكِرَ فِي الْقُنُوتِ لَيْسَ بِشَىْءٍ وَهَذَانِ الْحَدِيثَانِ يَدُلاَّنِ عَلَى ضَعْفِ حَدِيثِ أُبَىٍّ أَنَّ النَّبِيَّ ﷺ قَنَتَ فِي الْوِتْرِ.

হাসান বাসরী (রহঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) (তারাবীহ সালাতের জন্য) উবাই ইবনু কা‘বের পিছনে লোকদের জামা‘আতবদ্ধ করলেন। তিনি তাদেরকে নিয়ে বিশ রাত সালাত আদায় করলেন। কিন্তু তিনি রামাযান মাসের অর্ধেক পর্যন্ত কুনূত পাঠ করেননি। অতঃপর যখন রমাযানের শেষ দশকে তিনি মসজিদ ছেড়ে নিজ ঘরে সালাত আদায় করলেন। লোকেরা বলাবলি করতে লাগলো, উবাই পালিয়ে গেছে। [১] ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীস এটাই প্রমাণ করে যে, কুনূত সংক্রান্ত যা কিছু উল্লেখ হয়েছে তা অনির্ভরযোগ্য এবং উল্লেখিত হাদীসদ্বয় দ্বারা এটা স্পষ্ট যে, নবী (ﷺ) বিতরে কুনূত পড়েছেন এ মর্মে উবাইর বর্ণনা দুর্বল।

[১] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সনদ দুর্বল। তাবরীযী একে মিশকাত’ গ্রন্থে উল্লেখ করেছেন (হাঃ ১২৯৩) হাসান হতে ‘উমর সূত্রে। এর সনদ মুনকাতি। হাসান ‘উমর ইবনুল খাত্তবকে পাননি। যেমন আত-তাহযীব গ্রন্থে এসেছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১৪২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকদের উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর পেছনে জামাআতবদ্ধ করার কথা এসেছে। উবাই (রাঃ) তাদের নিয়ে বিশ রাত সালাত আদায় করেন। বর্ণনায় বলা হয়েছে, তিনি রমজানের অর্ধেক পর্যন্ত কুনূত পাঠ করেননি, এরপর বাকি অংশে কুনূত করেন। শেষ দশকে তিনি মসজিদ ছেড়ে ঘরে সালাত আদায় করলে লোকেরা মন্তব্য করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ বর্ণনা কুনূত বিষয়ে কিছু বর্ণনার অনির্ভরযোগ্যতা এবং উবাই (রাঃ)-এর সূত্রে নবী (صلى الله عليه وسلم)-এর বিতরে কুনূত পড়ার বর্ণনার দুর্বলতা দেখায়। তাই এখানে তারাবিহ, কুনূত এবং হাদিসের বর্ণনা যাচাইয়ের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানে জামাআতবদ্ধ সালাতের একটি বর্ণনা এখানে এসেছে।
  • উবাই (রাঃ) রমজানের নির্দিষ্ট অংশে কুনূত পড়েছেন বলে উল্লেখ আছে।
  • ইমাম আবূ দাউদ (রহঃ) কুনূত সংক্রান্ত কিছু বর্ণনার দুর্বলতার কথা বলেছেন।
  • হাদিসের ক্ষেত্রে শুধু বিষয় নয়, বর্ণনার মানও খেয়াল করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন