৮/৭. অধ্যায়ঃ
ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা
সুনানে আবু দাউদ : ১৪৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৩২
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، - مِنْ أَزْدِ شَنُوءَةَ - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ فِي سَفَرٍ وَلاَ حَضَرٍ رَكْعَتَىِ الضُّحَى وَصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنَ الشَّهْرِ وَأَنْ لاَ أَنَامَ إِلاَّ عَلَى وِتْرٍ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার বন্ধু (ﷺ) আমাকে তিনটি কাজের ওয়াসিয়াত করেছেন, যা আমি সফরে কিংবা বাড়িতে থাকাকালেও পরিহার করি না। তা হলো: চাশতের দুই রাকাতে সালাত, প্রতি মাসে তিন দিন সাওম পালন এবং বিতর আদায় না করা পর্যন্ত না ঘুমানো।
সহীহ : বুখারী ও মুসলিম, এ কথা বাদে : সফরে কিংবা বাড়িতেও নয়।
