৮/১০. অধ্যায়ঃ
অন্যান্য সালাতে কুনুত পাঠ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪৪০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৪০
حَدَّثَنَا دَاوُدُ بْنُ أُمَيَّةَ، حَدَّثَنَا مُعَاذٌ، - يَعْنِي ابْنَ هِشَامٍ - حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ وَاللَّهِ لأُقَرِّبَنَّ بِكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ وَصَلاَةِ الصُّبْحِ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكَافِرِينَ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের নিকটবর্তী করবো। আবু হুরাইরা (রাঃ) যুহর, ইশা এবং ফজরের সালাতের শেষ রাকাতে দোয়া কুনুত পাঠ করতেন। এতে মুমিনদের জন্য দোয়া এবং কাফিরদের জন্য বদদোয়া করতেন।
সহীহ : বুখারী ও মুসলিম।
