৮/২০. অধ্যায়ঃ
তারতীলের সাথে কুরআন তিলাওয়াত পছন্দনীয়
সুনানে আবু দাউদ : ১৪৬৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৬৭
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهُوَ عَلَى نَاقَةٍ يَقْرَأُ بِسُورَةِ الْفَتْحِ وَهُوَ يُرَجِّعُ .
‘আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর উষ্ট্রীর ওপর আরোহিত অবস্থায় সূরা আল-ফাতহ পাঠ করতে শুনেছি এবং তিনি প্রতিটি আয়াত পুনরাবৃত্তিসহ পড়ছিলেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
