৮/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫০০ - সহজ ও উত্তম তাসবিহ

কংকর দ্বারা তাসবিহ পাঠ করা

সহজ তাসবিহ: আকাশ-জমিনের সৃষ্টি সংখ্যায় আল্লাহর স্মরণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫০০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلاَلٍ، حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ «أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ». فَقَالَ " سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ . وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مِثْلُ ذَلِكَ . وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ مِثْلُ ذَلِكَ " .

আয়িশাহ বিনতু সা’দ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ

একদা তিনি রাসূলুল্লাহর (ﷺ) সাথে এক মহিলার কাছে গিয়ে তার সম্মুখে খেজুর বিচি অথবা কংকর দেখতে পেলেন। মহিলাটি ওগুলোর সাহায্যে তাসবীহ পাঠ করছিলো। নবী (ﷺ) বললেনঃ আমি কি তোমাকে এর চাইতে অধিক সহজ ও উত্তম পদ্ধতি জানাবো না! “আকাশের সমস্ত সৃষ্টির সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ এবং যমীনের সমস্ত সৃষ্টির সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ। আকাশ ও যমীনের মাঝে যা কিছু রয়েছে সে পরিমাণ সুবহানাল্লাহ এবং অনুরূপ সংখ্যক আল্লাহু আকবার, আল্‌হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।”

[১৫০০] তিরমিযী (অধ্যায়: দাওয়াত অনু: প্রত্যেক ফর্‌য সলাতে নাবী (ﷺ) -এর দু’আ ও আশ্রয় প্রার্থনা, হা: ৩৫৬৮) ইবনু ওয়াহাব হতে, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান গরীব)। এর সানাদে খুযাইমাহ রয়েছে। হাফিয আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন: ‘আয়িশাহ বিনতু সা’দ হতে খুযাইমাকে চেনা যায়নি।

সুনানে আবূ দাউদ হাদিস ১৫০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মহিলাকে খেজুর বিচি বা কংকর দিয়ে তাসবিহ পড়তে দেখা যায়। নবী (صلى الله عليه وسلم) তাঁকে বলেন, আমি কি এর চেয়ে সহজ বা উত্তম পদ্ধতি জানাবো না। এরপর তিনি এমন যিকির শেখান, যেখানে বলা হয়: আকাশে যা সৃষ্টি হয়েছে তার সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ, জমিনে যা সৃষ্টি হয়েছে তার সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ, আকাশ ও জমিনের মাঝে যা আছে তার সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ, এবং আল্লাহ যা সৃষ্টি করবেন তার সংখ্যা পরিমাণ সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার শিক্ষা দেওয়া হয়েছে। এটি সহজ তাসবিহ ও গভীর অর্থের যিকিরের শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাসবিহের বাক্য সহজ হলেও অর্থে খুব ব্যাপক হতে পারে।
  • সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও তাওহীদের বাক্য একসাথে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) সহজ ও উত্তম যিকির শেখাতে ভালোবাসতেন।
  • আল্লাহর সৃষ্টি স্মরণ করে তাঁর পবিত্রতা ও বড়ত্ব বলা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন