৮/২৬. অধ্যায়ঃ
ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৫১৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫১৫
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنِ الأَغَرِّ الْمُزَنِيِّ، - قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي وَإِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ فِي كُلِّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ " .
আগার আল-মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কখনো কখনো আমার হৃদয়ের উপরও আবরণ পড়ে। তাই আমি দৈনিক একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাই।
সহীহ : মুসলিম।
