৮/২৬. অধ্যায়ঃ
ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৫১৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫১৮
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ হতে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা হতে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।
[১৫১৮] ইবনু মাজাহ (অধ্যায় : আদব, অনুঃ ইসতিগফার, হাঃ ৩৮১৯), বায়হ্বাকী ‘সুনানুল কুবরা’ (৩/৩৫১) হিশাম ইবনু ‘উমারাহ হতে। এর সানাদ দুর্বল। সানাদে হাকাম ইবনু মুস‘আব সম্পর্কে হাফিয বলেন : মাজহুল (অজ্ঞাত)।
