৮/২৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫২১ - গুনাহের পর তাওবা ও দুই রাকাত সালাত

ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) সম্পর্কে

গুনাহের পর তাওবার সালাত ও আল্লাহর ক্ষমা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫২১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ الثَّقَفِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الأَسَدِيِّ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، - رَضِيَ اللَّهُ عَنْهُ - يَقُولُكُنْتُ رَجُلاً إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ حَدِيثًا نَفَعَنِي اللَّهُ مِنْهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي وَإِذَا حَدَّثَنِي أَحَدٌ مِنْ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ قَالَ وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ وَصَدَقَ أَبُو بَكْرٍ - رضى الله عنه - أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلاَّ غَفَرَ اللَّهُ لَهُ " . ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ { وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ } إِلَى آخِرِ الآيَةِ .

আসমা ইবনুল হাকাম (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আলী (রাঃ)-কে বলতে শুনেছি, আমি এমন এক ব্যক্তি, যখন আমি সরাসরি রাসূলুল্লাহ (ﷺ) হতে কোনো হাদীস শুনি, তখন তার মাধ্যমে মহান আল্লাহ যতটুকু চান কল্যাণ লাভ করি। কিন্তু যদি তাঁর কোন সাহাবী আমাকে হাদীস বর্ণনা করেন, আমি তাকে (সত্যতা যাচাইয়ের জন্য) শপথ করাতাম। তিনি শপথ করলে আমি তাকে বিশ্বাস করতাম।তিনি বলেন, আবূ বকর (রাঃ) আমাকে একটি হাদীস বর্ণনা করলেন, মূলতঃ তিনি সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনরূপ গুনাহ করার পর উত্তমরূপে ওজু করে দাঁড়িয়ে দুই রাক‘আত সালাত আদায় করে এবং আল্লাহর নিকট গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন।অতঃপর তিনি প্রমাণ হিসেবে এ আয়াত তিলাওয়াত করেন : “এবং যখন তারা কোনো অন্যায় কাজ করে কিংবা নিজেদের উপর অত্যাচার করে........আয়াতের শেষ পর্যন্ত (সূরা আলে ‘ইমরান : ১৩৫)।

সুনানে আবূ দাউদ হাদিস ১৫২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) হাদিস গ্রহণের ক্ষেত্রে তাঁর সতর্কতার কথা বলেন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে সরাসরি কিছু শুনলে তা থেকে উপকার নিতেন। আর কোনো সাহাবী থেকে শুনলে সত্যতা যাচাইয়ের জন্য শপথ নিতেন। এরপর আবু বকর (রাঃ) তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেন। এতে বলা হয়েছে, কোনো বান্দা গুনাহ করার পর যদি উত্তমভাবে ওজু করে, দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। এখানে গুনাহের পর তাওবা, ওজু, দুই রাকাত সালাত এবং ইস্তিগফারের গুরুত্ব সুন্দরভাবে এসেছে। হাদিসটি মানুষকে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহ হয়ে গেলে অবহেলা না করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
  • তাওবার সঙ্গে সুন্দরভাবে ওজু ও দুই রাকাত সালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ আমল।
  • হাদিস গ্রহণে সতর্কতা ও সত্যতা যাচাইয়ের শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন