৯/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৬১ - সুন্নাহর দলিল ও যাকাতের বিধান

যে পরিমাণ সম্পদে যাকাত ওয়াজিব

সুন্নাহর দলিল: যাকাতের বিধান কোথা থেকে জানা যায়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৬১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا صُرَدُ بْنُ أَبِي الْمَنَازِلِ، قَالَ سَمِعْتُ حَبِيبًا الْمَالِكِيَّ، قَالَ قَالَ رَجُلٌ لِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ يَا أَبَا نُجَيْدٍ إِنَّكُمْ لَتُحَدِّثُونَنَا بِأَحَادِيثَ مَا نَجِدُ لَهَا أَصْلاً فِي الْقُرْآنِ .فَغَضِبَ عِمْرَانُ وَقَالَ لِلرَّجُلِ أَوَجَدْتُمْ فِي كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمٌ وَمِنْ كُلِّ كَذَا وَكَذَا شَاةً شَاةٌ وَمِنْ كُلِّ كَذَا وَكَذَا بَعِيرًا كَذَا وَكَذَا أَوَجَدْتُمْ هَذَا فِي الْقُرْآنِ قَالَ لاَ . قَالَ فَعَنْ مَنْ أَخَذْتُمْ هَذَا أَخَذْتُمُوهُ عَنَّا وَأَخَذْنَاهُ عَنْ نَبِيِّ اللَّهِ ﷺ وَذَكَرَ أَشْيَاءَ نَحْوَ هَذَا .

সুরাদ ইবনু আবূ মানাযিল (রহঃ) হতে বর্ণিতঃ

আমি হাবীব আল-মালিকী (রহঃ)-কে বলতে শুনেছি, এক ব্যক্তি ‘ইমরান ইবনু হুসাইন (রাঃ)-কে বললো, হে আবূ নুজাইদ! আপনারা আমাদের কাছে এমন হাদীসও বর্ণনা করেন, যার কোনো বুনিয়াদ কোরআনে পাই না। এ কথা শুনে ‘ইমরান (রাঃ) অসন্তুষ্ট হয়ে লোকটিকে বললেন, তোমরা কি কোরআনের মধ্যে কোথাও পেয়েছো যে, প্রত্যেক চল্লিশ দিরহামে (যাকাত) দিতে হবে? সে বললো, না। তিনি বললেন, তাহলে এটা তোমরা কোথায় পেয়েছ? মূলত তোমরা এটা সাহাবীদের কাছ থেকে জেনেছো এবং আমরা পেয়েছি আল্লাহর নবী (ﷺ) থেকে। তিনি অনুরূপ আরো কিছু বিষয়ের কথাও উল্লেখ করেন।

[১৫৬১]এর সানাদ দুর্বল। সানাদের সুরাদ ইবনু আবূল মানাযিল সম্পর্কে হাফিয বলেনঃ মাক্ববূল। অনুরূপ হাবীবুল মালিকীর অবস্থাও। এছাড়া আরেকটি দোষ রয়েছে। তা হচ্ছে হাবীব ও ‘ইমরানের মধ্যবর্তী লোকটি অজ্ঞাত।

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো সুন্নাহর দলিল এবং যাকাতের বিধান। এক ব্যক্তি ইমরান ইবনু হুসাইন (রাঃ)-কে প্রশ্ন করেছিল যে, কিছু হাদিসের ভিত্তি তারা কুরআনে খুঁজে পায় না। এতে তিনি অসন্তুষ্ট হন এবং যাকাতের উদাহরণ দেন। যেমন, প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম যাকাত দেওয়ার কথা কুরআনে সরাসরি পাওয়া যায় কি না—তিনি তা জিজ্ঞেস করেন। লোকটি স্বীকার করে, না। তখন ইমরান (রাঃ) বুঝিয়ে দেন, এসব বিধান সাহাবীদের মাধ্যমে জানা হয়েছে, আর সাহাবীরা তা পেয়েছেন আল্লাহর নবী صلى الله عليه وسلم থেকে। তাই ইসলামে কুরআনের সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর হাদিসও শরিয়তের গুরুত্বপূর্ণ উৎস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের পাশাপাশি রাসূল صلى الله عليه وسلم-এর সুন্নাহ থেকেও দ্বীনের বিধান জানা যায়।
  • যাকাতের অনেক বিস্তারিত নিয়ম নবী صلى الله عليه وسلم-এর শিক্ষা থেকে সাহাবীরা গ্রহণ করেছেন।
  • দ্বীনের বিষয়ে প্রশ্ন করা যায়, তবে আদব ও সম্মান বজায় রাখা দরকার।
  • সাহাবীদের বর্ণনা দ্বীনি বিধান বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন