৯/৪. অধ্যায়ঃ
গচ্ছিত মাল কি এবং অলংকারের যাকাত প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ১৫৬৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫৬৩
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، - الْمَعْنَى - أَنَّ خَالِدَ بْنَ الْحَارِثِ، حَدَّثَهُمْ حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ امْرَأَةً، أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا " أَتُعْطِينَ زَكَاةَ هَذَا " . قَالَتْ لاَ . قَالَ " أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ " . قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ .
আমর ইবনু শু‘আইব (রঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার হতে বর্ণিতঃ
একদা এক মহিলা তার কন্যাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলো। তার কন্যার হাতে দুটি মোটা স্বর্ণের কঙ্কন ছিল। তিনি জিজ্ঞেস করলেন, “তুমি কি এর যাকাত দাও?” সে বললো, “না।” তিনি বললেনঃ “তুমি কি এতে সন্তুষ্ট যে, মহান আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তোমাকে আগুনের দুটি কঙ্কন পরিয়ে দেবেন?” বর্ণনাকারী বলেন, সে তৎক্ষণাত তা খুলে নবী (ﷺ)-এর সামনে রেখে দিলে বললো, “এ দুটি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য।”
