৯/৫. অধ্যায়ঃ

মাঠে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫৭০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ هَذِهِ نُسْخَةُ كِتَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّذِي كَتَبَهُ فِي الصَّدَقَةِ وَهِيَ عِنْدَ آلِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ ابْنُ شِهَابٍ أَقْرَأَنِيهَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَوَعَيْتُهَا عَلَى وَجْهِهَا وَهِيَ الَّتِي انْتَسَخَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَسَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ‏"‏ فَإِذَا كَانَتْ إِحْدَى وَعِشْرِينَ وَمِائَةً فَفِيهَا ثَلاَثُ بَنَاتِ لَبُونٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَعِشْرِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ ثَلاَثِينَ وَمِائَةً فَفِيهَا بِنْتَا لَبُونٍ وَحِقَّةٌ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَثَلاَثِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً فَفِيهَا حِقَّتَانِ وَبِنْتُ لَبُونٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَأَرْبَعِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً فَفِيهَا ثَلاَثُ حِقَاقٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَخَمْسِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ سِتِّينَ وَمِائَةً فَفِيهَا أَرْبَعُ بَنَاتِ لَبُونٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَسِتِّينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ سَبْعِينَ وَمِائَةً فَفِيهَا ثَلاَثُ بَنَاتِ لَبُونٍ وَحِقَّةٌ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَسَبْعِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ ثَمَانِينَ وَمِائَةً فَفِيهَا حِقَّتَانِ وَابْنَتَا لَبُونٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَثَمَانِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ تِسْعِينَ وَمِائَةً فَفِيهَا ثَلاَثُ حِقَاقٍ وَبِنْتُ لَبُونٍ حَتَّى تَبْلُغَ تِسْعًا وَتِسْعِينَ وَمِائَةً فَإِذَا كَانَتْ مِائَتَيْنِ فَفِيهَا أَرْبَعُ حِقَاقٍ أَوْ خَمْسُ بَنَاتِ لَبُونٍ أَىُّ السِّنَّيْنِ وُجِدَتْ أُخِذَتْ وَفِي سَائِمَةِ الْغَنَمِ ‏"‏ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ وَفِيهِ ‏"‏ وَلاَ يُؤْخَذُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلاَ ذَاتُ عَوَارٍ مِنَ الْغَنَمِ وَلاَ تَيْسُ الْغَنَمِ إِلاَّ أَنْ يَشَاءَ الْمُصَّدِّقُ ‏"‏ ‏.

ইবনু শিহাব (রঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যাকাত সম্পর্কে যে ফরমান লিখিয়েছেন এটা সেই পান্ডুলিপি যা উমর ইবন খাত্তাব (রাঃ) এর পরিবারে সংরক্ষিত আছে। ইবনু শিহাব (রহঃ) বলেন, সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) তা আমাকে পড়িয়েছেন এবং আমি তা হুবহু মুখস্থ করি। পরবর্তীতে তা উমর ইবন আব্দুল আজিয (রহঃ) আব্দুল্লাহ ইবন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) এবং সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) হতে কপি করেন।উটের সংখ্যা একশ একুশ থেকে একশ ঊনত্রিশ হলে তিনটি বিনতুল লাবূন দিতে হবে। একশ ত্রিশ থেকে একশ ঊনচল্লিশ হলে দুটি বিনতুল লাবূন ও একটি হিক্কাহ দিতে হবে। আর একশ চল্লিশ থেকে একশ ঊনপঞ্চাশ হলে দুটি হিক্কাহ ও একটি বিনতুল লাবূন দিতে হবে। একশ পঞ্চাশ থেকে একশ ঊনষাট হলে দিতে হবে তিনটি হিক্কাহ। একশ ষাট থেকে একশ ঊনসত্তর পর্যন্ত চারটি বিনতুল লাবূন দিতে হবে। একশ সত্তর থেকে একশ ঊনআশি পর্যন্ত তিনটি বিনতুল লাবূন ও একটি হিক্কাহ দিতে হবে। একশ আশি থেকে একশ ঊননব্বই পর্যন্ত দুটি হিক্কাহ ও দুটি বিনতুল লাবূন দিতে হবে। একশ নব্বই থেকে একশ নিরানব্বই পর্যন্ত তিনটি হিক্কাহ ও একটি বিনতুল লাবূন দিতে হবে। দুইশ হলে চারটি হিক্কাহ অথবা পাঁচটি বিনতুল লাবূন দিতে হবে। এ উভয় বয়সের মধ্যে যেটা পাওয়া যাবে সেটাই নেয়া হবে।আর চরে বেড়ানো ছাগল (এর যাকাত সম্পর্কে) ইবনু শিহাব ইতিপূর্বে সুফিয়ান ইবন হুসাইনের হাদীসে অনুরূপ বর্ণনা করেছেন। তাতে রয়েছে, যাকাত বাবদ অতিবৃদ্ধ ও দোষযুক্ত ছাগল নেয়া হবে না, এবং পুরুষ জাতীয় (পাঠা)-ও না। অবশ্য যাকাত আদায়কারী প্রয়োজনে নিতে চাইলে নিতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন