৯/৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৭৩ - স্বর্ণ-রূপার নিসাব ও বছর

মাঠে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত

স্বর্ণ-রূপার যাকাত: নিসাব ও এক বছর পূর্ণ হওয়ার শর্ত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৭৩

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، وَسَمَّى، آخَرَ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، وَالْحَارِثِ الأَعْوَرِ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - عَنِ النَّبِيِّ ﷺ بِبَعْضِ أَوَّلِ هَذَا الْحَدِيثِ قَالَ «فَإِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ وَلَيْسَ عَلَيْكَ شَىْءٌ - يَعْنِي فِي الذَّهَبِ - حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا فَإِذَا كَانَ لَكَ عِشْرُونَ دِينَارًا وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ فَفِيهَا نِصْفُ دِينَارٍ فَمَا زَادَ فَبِحِسَابِ ذَلِكَ» .قَالَ فَلاَ أَدْرِي أَعَلِيٌّ يَقُولُ فَبِحِسَابِ ذَلِكَ . أَوْ رَفَعَهُ إِلَى النَّبِيِّ ﷺ «وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ " . إِلاَّ أَنَّ جَرِيرًا قَالَ ابْنُ وَهْبٍ يَزِيدُ فِي الْحَدِيثِ عَنِ النَّبِيِّ ﷺ «لَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ " .

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) হতে এ হাদীসের প্রথম দিকের কিছু অংশ বর্ণনার পর বলেন, তিনি বলেছেন, তোমার কাছে দুইশো দিরহাম থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে। স্বর্ণের ক্ষেত্র বিশ দীনারের কমে যাকাত নেই। বিশ দীনারের পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ দীনার দিতে হবে। এরপর যা বাড়বে তাতে উপরোক্ত হিসেবে যাকাত দিতে হবে। বর্ণনাকারী বলেন, “উপরোক্ত হিসেবে যাকাত দিতে হবে” এটা ‘আলীর (রাঃ) কথা নাকি রাসূলুল্লাহর (ﷺ) তা আমার জানা নেই। আর পূর্ণ এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন সম্পদেই যাকাত দিতে হয় না। ইবনু ওয়াহব বলেন, জারীর তাঁর বর্ণনায় বলেন, নবী (ﷺ) বলেছেন, এক বছর অতিবাহিত না হলে কোন সম্পদেই যাকাত নেই।

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে স্বর্ণ ও রূপার যাকাতের গুরুত্বপূর্ণ হিসাব এসেছে। বলা হয়েছে, কারো কাছে দুইশো দিরহাম থাকলে এবং তার ওপর এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম যাকাত দিতে হবে। স্বর্ণের ক্ষেত্রে বিশ দীনারের কমে যাকাত নেই; বিশ দীনার হলে এবং এক বছর পূর্ণ হলে অর্ধ দীনার দিতে হবে। এরপর বাড়তি সম্পদের ক্ষেত্রে একই হিসেবে যাকাত দেওয়ার কথা এসেছে, তবে বর্ণনাকারী এ কথাটি আলী (রাঃ)-এর নাকি নবী صلى الله عليه وسلم-এর—তা নিয়ে নিজের অজ্ঞতা জানিয়েছেন। শেষ অংশে এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো সম্পদে যাকাত নেই—এই কথাও এসেছে। তাই হাওল বা বছর পূর্ণ হওয়া এখানে প্রধান বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুইশো দিরহাম হলে এবং এক বছর পূর্ণ হলে পাঁচ দিরহাম যাকাতের কথা এসেছে।
  • বিশ দীনার স্বর্ণ হলে এবং বছর পূর্ণ হলে অর্ধ দীনার যাকাতের কথা এসেছে।
  • সম্পদে যাকাতের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে এসেছে।
  • বর্ণনাকারী যেখানে নিশ্চিত নন, সেখানে তা স্পষ্ট করে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন