১/৬১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৫৯ - জাওরাব ও জুতায় মাসাহ
জাওরাবাইনের উপর মাসেহ করা
জাওরাবাইন ও জুতার উপর মাসাহ: হাদিস ও মন্তব্য
সুনানে আবূ দাউদ : ১৫৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৯
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، - هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَرْوَانَ - عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ . قَالَ أَبُو دَاوُدَ كَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ لاَ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ لأَنَّ الْمَعْرُوفَ عَنِ الْمُغِيرَةِ أَنَّ النَّبِيَّ ﷺ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ . قَالَ أَبُو دَاوُدَ وَرُوِيَ هَذَا أَيْضًا عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ مَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ . وَلَيْسَ بِالْمُتَّصِلِ وَلاَ بِالْقَوِيِّ . قَالَ أَبُو دَاوُدَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَابْنُ مَسْعُودٍ وَالْبَرَاءُ بْنُ عَازِبٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَأَبُو أُمَامَةَ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَعَمْرُو بْنُ حُرَيْثٍ وَرُوِيَ ذَلِكَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَابْنِ عَبَّاسٍ .
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উযুর সময় জাওরাবাইন এবং উভয় জুতার উপর মাসাহ্ করেছেন। সহীহ। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীসটি (মুনকার হওয়ায়) ‘আবদুর রহমান ইবনু মাহ্দী এটি বর্ণনা করতেন না। কেননা মুগীরাহ (রাঃ) সূত্রে প্রসিদ্ধ বর্ণনায় রয়েছেঃ নবী (ﷺ) মোজাদ্বয়ের উপর মাসাহ্ করেছেন। আবূ মূসা আশ‘আরী (রাঃ) সূত্রেও বর্ণিত আছেঃ নবী (ﷺ) উভয় জাওরাবের উপর মাসাহ্ করেছেন। কিন্তু এর সানাদ মুত্তাসিল নয় এবং মজবুতও নয়। হাসান।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, অবশ্য ‘আলী ইবনু আবী ত্বালিব, ইবনু মাসউদ, আল-বারাআ ইবনু ‘আযিব, আনাস ইবনু মালিক, আবু উমামাহ, সাহল ইবনু সা'দ ও আমর ইবনু হুরাইস (রাঃ) প্রমুখ সাহাবীগণ তাঁদের উভয় জাওরাবের উপর মাসাহ করেছেন। উমর ইবনুল খাত্তাব (রাঃ) এবং ইবনু আব্বাস (রাঃ) সূত্রেও তা বর্ণিত আছে। সহীহঃ ইবনু মাসউদ, বারা’আ, আনাস, ও হাসান হতেঃ আবু উমামাহ সূত্রে।
সুনানে আবূ দাউদ হাদিস ১৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওজুর সময় জাওরাবাইন বা মোজা এবং উভয় জুতার উপর মাসাহ করেছেন। এরপর ইমাম আবূ দাউদ (রহঃ) বর্ণনা সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন। তিনি বলেন, মুগীরা (রাঃ) সূত্রে প্রসিদ্ধ বর্ণনায় নবী (صلى الله عليه وسلم)-এর খুফ বা মোজার উপর মাসাহ করার কথা আছে। আবূ মূসা আশআরী (রাঃ) সূত্রেও জাওরাবের উপর মাসাহের কথা বর্ণিত হলেও সেটির সনদ মুত্তাসিল নয় এবং শক্তিশালীও নয়। পরে কয়েকজন সাহাবীর জাওরাবের উপর মাসাহ করার কথাও উল্লেখ করা হয়েছে। তাই ‘জাওরাব ও জুতায় মাসাহ’ বিষয়টি বুঝতে এই হাদিসে মূল বর্ণনা ও ইমামের মন্তব্য—দুটিই একসঙ্গে পড়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বর্ণনায় জাওরাবাইন ও জুতার উপর মাসাহ করার কথা এসেছে।
- ইমাম আবূ দাউদ (রহঃ) প্রসিদ্ধ বর্ণনা ও অন্য বর্ণনার মান আলাদা করে বলেছেন।
- কিছু সাহাবীর জাওরাবের উপর মাসাহ করার আমলও উল্লেখিত হয়েছে।
- হাদিস পড়ার সময় মূল বর্ণনা ও মুহাদ্দিসের মন্তব্য দুটোই খেয়াল করা দরকার।
