৯/১৭. অধ্যায়ঃ
কোন ধরনের ফল যাকাত হিসেবে গ্রহণ জায়েয নয়
সুনানে আবু দাউদ : ১৬০৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬০৮
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الأَنْطَاكِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي الْقَطَّانَ - عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنِي صَالِحُ بْنُ أَبِي عَرِيبٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَبِيَدِهِ عَصًا وَقَدْ عَلَّقَ رَجُلٌ مِنَّا قِنًا حَشَفًا فَطَعَنَ بِالْعَصَا فِي ذَلِكَ الْقِنْوِ وَقَالَ " لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ بِأَطْيَبَ مِنْهَا " . وَقَالَ " إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ الْحَشَفَ يَوْمَ الْقِيَامَةِ " .
‘আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে আমাদের নিকট প্রবেশ করলেন, তাঁর হাতে একটি লাঠি ছিল। মসজিদে আমাদের এক ব্যক্তি নিকৃষ্ট মানের এক গুচ্ছ খেজুর ঝুলিয়ে রেখেছিল। তিনি ঐ খেজুর গুচ্ছতে লাঠি দিয়ে আঘাত করে বলেন: এর সদাকা-দাতা চাইলে এর চাইতে উত্তমটি সদাকা করতে পারত। তিনি আরো বলেন: এর সদাকা-দাতাকে কেয়ামতের দিন নিকৃষ্ট ফল খেতে হবে।
