৯/২৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৬২৫ - রাসূল صلى الله عليه وسلم-এর যুগের পদ্ধতিতে যাকাত

এক শহর হতে অন্য শহরে যাকাত স্থানান্তর করা সম্পর্কে

যাকাত বণ্টনে সুন্নাহ অনুসরণ: ইমরান রাঃ-এর জবাব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৬২৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبِي، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عَطَاءٍ، مَوْلَى عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنْ أَبِيهِ، أَنَّ زِيَادًا، أَوْ بَعْضَ الأُمَرَاءِ بَعَثَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا رَجَعَ قَالَ لِعِمْرَانَ أَيْنَ الْمَالُ قَالَ وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهَا مِنْ حَيْثُ كُنَّا نَأْخُذُهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ وَوَضَعْنَاهَا حَيْثُ كُنَّا نَضَعُهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ .

ইবরাহীম ইবনু ‘আত্বা (রহঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ

যিয়াদ কিংবা অন্য কোনো শাসক ‘ইমরান ইবনু হুসাইন (রাঃ)–কে যাকাত আদায়ের উদ্দেশে প্রেরণ করেন। অতঃপর তিনি ফিরে এলে শাসক তাঁকে জিজ্ঞেস করেন, (যাকাতের) মাল কোথায়? তিনি বললেন, আপনি আমাকে যে মাল নিয়ে আসার জন্য পাঠিয়েছেন তা আমার এমন স্থান হতে আদায় করেছি, যেখান থেকে আমার রসূলুল্লাহর (ﷺ) যুগে আদায় করতাম এবং তা এমন খাতে ব্যয় করেছি, যেখানে আমরা রসূলুল্লাহর (ﷺ) যুগে ব্যয় করতাম।

সুনানে আবূ দাউদ হাদিস ১৬২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন শাসক ইমরান ইবন হুসাইন রাঃ-কে যাকাত আদায়ের জন্য পাঠান। তিনি ফিরে এলে শাসক জানতে চান, মাল কোথায়। ইমরান রাঃ জবাবে বলেন, তাকে কি শুধু মাল নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল? তিনি জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর যুগে যেখান থেকে যাকাত নেওয়া হতো, সেখান থেকেই তিনি নিয়েছেন; আর রাসূল صلى الله عليه وسلم-এর যুগে যেখানে ব্যয় করা হতো, সেখানেই ব্যয় করেছেন। এই হাদিসে যাকাত সংগ্রহ ও যাকাত বণ্টনে সুন্নাহ অনুসরণের গুরুত্ব দেখা যায়। যাকাত শুধু সংগ্রহের বিষয় নয়; সঠিক খাতে ব্যয় করাও বড় দায়িত্ব। তাই যাকাতের মালকে আমানত হিসেবে দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাতের মাল সংগ্রহের পাশাপাশি সঠিক খাতে ব্যয় করাও দায়িত্ব।
  • সাহাবীগণ রাসূল صلى الله عليه وسلم-এর যুগের পদ্ধতি অনুসরণকে গুরুত্ব দিতেন।
  • যাকাতের কাজে আমানতদারি ও জবাবদিহি থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন