৯/৩৪. অধ্যায়ঃ
যাঞ্ঝাকারীর অধিকার সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৬৬৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৬৭
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلاَّ ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ " .
উম্মু বুজাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বাইআত গ্রহণকারিণীদের একজন। তিনি তাঁকে বললেন, “হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন। মিসকিন আমার দরজায় এসে দাঁড়ায়, কিন্তু তাকে দেওয়ার মতো কিছুই আমি পাই না।” রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ “তাকে দেওয়ার মতো কিছু না পেলে অন্তত রান্না করা পশুর একখান পায়া হলেও তার হাতে তুলে দাও।”
